শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

একসঙ্গে ৩ সন্তানের জন্ম বিপাকে ঝালকাঠির নাজমিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 10, 2022,
  • 289 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠি: একসঙ্গে ফুটফুটে জমজ তিন ছেলেসন্তানের জন্ম দিয়েছেন ঝালকাঠির রাজাপুরের চারাখালি গ্রামে হারুন জোমাদ্দারের মেয়ে নাজমিন বেগম (২৬) । এতে ওই পরিবারে আনন্দের বন্যা বয়ে গেলেও অভাবে সংসারে সন্তান লালন-পালন নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, নাজমিনের স্বামী রিকশাচালক ইউনুস হাওলাদার তার স্ত্রীর তেমন একটা খোঁজখবর নেন না। নাজমিন থাকেন পিতার সংসারে। এতে ৩ নবজাতক নিয়ে বিপাকে পড়েছেন তিনি।

নাজমিন বেগম জানান, ৭ বছর আগে পিরোজপুরের হুলারহাট এলাকার মৃত সোবাহানের ছেলে রিকশাচালক ইউনুস হাওলাদারের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু তার আগের স্ত্রী থাকার বিষয়টি গোপন করে নাজমিনকে বিয়ে করলেও স্বামীর বাড়িতে কোনওমতে মাসখানেক জায়গা হয়েছিলো তার। ওই সংসারে তার স্ত্রী ও ৩ সন্তান থাকায় অভাব আর অশান্তির কারণে নিরূপায় হয়ে বাবার বাড়িতে চলে আসেন। লিমা নামে ৪ বছর বয়সী আরও একটি মেয়ে রয়েছে নাজমিনের।

রিকশাচালক স্বামী মাঝে মাঝে এলেও সঠিকভাবে ভরণ পোষণ দেন না বলে অভিযোগ করেছেন তিনি। এর মধ্যে গত সোমবার নাজমিনের কোলজুড়ে ৩টি ছেলে সন্তানের জন্ম হয়। তাদের নাম রাখা হয়েছে খলিলউল্লাহ, ইমাম হোসেন ও আব্দুর রহমান।

নাজমিন জানান, অর্থাভাবে ক্লিনিক বা হাসপাতালেও যেতে পারেননি তিনি। বাড়িতেই স্বাভাবিকভাবে ৩টি ছেলে সন্তানের জন্ম দিলেও তাদের মুখে দুধ তুলে দেওয়া আর লালন-পালনের চিন্তায় বিপর্যস্ত হয়ে পড়েছেন তিন। তিনি সবার সহযোগিতা চান।

নাজমিনের পিতা হারুন জোমাদ্দার জানান, দুর্ঘটনায় হাত ও পা ভেঙে অচল অবস্থায় মানুষের কাছে হাত পেতে পরিবারের লোকজন নিয়ে কোনওমতে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। এর মধ্যে নাজমিনের ৩টি সন্তান হওয়ায় তাদের খরচ বহন করার সামর্থ্য আমাদের নেই।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo