শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

ভোলায় নিহত ছাত্রদল নেতার জানাজায় হাজারো নেতাকর্মী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 4, 2022,
  • 342 সংবাদটি পঠিক হয়েছে

 

পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমের জানাজা উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছেন। এসময় তারা নানা ধরনের স্লোগান দেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টায় নিহত নূরে আলমের জানাজা হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তার লাশ নয়াপল্টনে এসে পৌঁছায়নি।

এদিকে তার জানাজা উপলক্ষে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়তে থাকে। বিপুল সংখ্যক নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় মূল রাস্তা দিয়ে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। ইতোমধ্যে তার জানাজা উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা নয়াপল্টনে এসে উপস্থিত হয়েছেন।

এর আগে বুধবার বিকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে হাজার হাজার নেতাকর্মী স্লোগান আর মুষ্ঠিবদ্ধ প্রতিবাদে উত্তাল করে রাখে নয়া পল্টনের আশপাশের সকল রাস্তা।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৬টায় নয়াপল্টনে পার্টি অফিসের সামনে নুর আলমের জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু বিকেল সাড়ে ৫টার পর পল্টনে জড়ো হওয়া নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত নুর আলমের মরদেহ হাসপাতাল থেকে ছাড় না হওয়ায় বৃহস্পতিবার সকালে জানাজার ঘোষণা দিয়ে দলের নেতাকর্মীরা অবস্থান ছেড়ে দেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo