শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ২৬ দোকান পুড়ে ছাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 4, 2022,
  • 325 সংবাদটি পঠিক হয়েছে

ভোলার চরফ্যাশন উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জনতা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মধ্যরাতের দিকে জনতা বাজারের একটি চায়ের দোকানের ওপরে থাকা বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাজারের মুদি, ওষুধ, চায়ের দোকান ও লেপ-তোশকের দোকানসহ বিভিন্ন প্রকারের ছোট-বড় ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চরফ্যাশন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান লিখন অগ্নিকাণ্ডের ঘটনার
সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আড়াইটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নেভাতে দুই ঘণ্টা সময় লেগেছে। অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীরা এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে তদন্তের পর আগুনের মূল কারণ জানা যাবে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo