শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল তিন যুবকের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 19, 2022,
  • 291 সংবাদটি পঠিক হয়েছে

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন, মো. জজ মিয়া (৩৬) আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)।

শুক্রবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান সালাউদ্দিন নামের এক ব্যক্তি। তিনি জানান, ওরা সবাই বন্ধু। ঘুরতে বের হয়েছিলেন। খিলগাঁও ফ্লাইওভারে ওঠার পর একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে নিয়ে এলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, নিহত আল আমিন থাকতেন দক্ষিণ মুগদা এলাকায়। জজ মিয়াও থাকতেন একই এলাকায়। আর মেহেদী হাসানের বাসা মুগদা মেডিকেলের পাশে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo