শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

ইয়াবাসহ কৃষি কর্মকর্তা-স্বামী ও গাড়ি চালক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 26, 2022,
  • 327 সংবাদটি পঠিক হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচ হাজার ইয়াবাসহ কৃষি কর্মকর্তা, তার স্বামী ও গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফতেপুর ইউপির দক্ষিণ পাড়া মার্কাজ মসজিদ সংলগ্ন (থাড়িবাড়ি) এলাকায় প্রাইভেটকারে ইয়াবা পাচারের সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলা উপকৃষি কর্মকর্তা আকলিমা আক্তার, তার স্বামী দক্ষিণপাড়া এলাকার মৃত মফিজউদ্দিন মিয়ার ছেলে মোতাহার হোসেন সেলিম ও প্রাইভেটকার চালক একই এলাকার মৃত হযরত আলীর ছেলে আজিজুল হক।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন। তিনি বলেন, আড়াইহাজার উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসার আকলিমা আক্তার ও তার স্বামী ইয়াবার ব্যবসায় জড়িত এমন তথ্যের ভিত্তিতে তাদের ওপর পুলিশের গোয়েন্দা নজরদারি শুরু করা হয়।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, আমাদের কাছে সংবাদ ছিল একটি প্রাইভেটকারে ঢাকা থেকে আড়াইহাজারে ৫ হাজার ইয়াবা নিয়ে আসা হচ্ছে। ঐ খবরের ভিত্তিতে দক্ষিণপাড়া এলাকা থেকে ৩ জনকে আটক করা হয়। কৃষি কর্মকর্তা ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার তাদের কোর্টে পাঠানো হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo