শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

বিরোধীদের চোখের ডাক্তার দেখাতে বললেন শেখ হাসিনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, November 26, 2022,
  • 287 সংবাদটি পঠিক হয়েছে

বিরোধীরা সরকারের উন্নয়ন দেখতে পায় না তাই তাদেরকে চোখের ডাক্তার দেখাতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম টানেল টিউবের কাজ সমাপ্তির উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা অনেক ভালো ভালো আই ইন্সটিটিউট করে দিয়েছি। আমি বলব তাদেরকে সেখানে চোখের ডাক্তার দেখাতে। তারা উন্নয়ন দেখতে পায় না।

সরকারপ্রধান বলেন, আমি মনে করি আমাদের বিরোধীরা চোখ থাকতে অন্ধ। তারা অস্ত্র চোরাচালান, অর্থ চোরাচালান এগুলো করতে পারবে। মানুষের কল্যাণে কাজ করেনি, ভবিষ্যতে করতে পারবে না। এটা হলো বাস্তবতা।

চট্টগ্রামে স্থাপিত টানেলের বিষয়ে শেখ হাসিনা বলেন, নদীর তলদেশ থেকে টানেল বিদেশে দেখেছি। তবে দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম।

তিনি বলেন, চট্টগ্রাম এক সময় অবহেলিত ছিল। আমরা ক্ষমতায় আসার পর ব্যাপক কাজ করেছি।

টানেল স্থাপনের ফলে চট্টগ্রামের গুরুত্ব আরও বেড়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo