শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

গৌরনদীর ১৬ স্কুলে ১০ টাকায় ‘দুপুরের খাবার’ চালু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, December 1, 2022,
  • 310 সংবাদটি পঠিক হয়েছে

বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষে ‘চলো আমরা স্কুলে যাই, পড়া শেষে একসাথে দুপুরের খাবার খাই’-স্লোগানে বরিশালের গৌরনদী উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ১০ টাকার টিফিন কার্যক্রম ‘মিড ডে মিল’।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাপানিয়া-শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে গৌরনদী উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসেবে “মিড ডে মিল” কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলা ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর সফিকুল ইসলাম।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রহিম হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, একেএম মিজানুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সাইদুর রহমান প্রমুখ।

উপজেলার ১৬টি স্কুলেই এই “মিড ডে মিল” কর্মসূচী নিয়েছে উপজেলা প্রশাসন। এ কর্মসূচীর মাধ্যমে মাসে দুইদিন টিফিনের ১০ টাকায় দুপুরের খাবার পাবে শিক্ষার্থীরা। এ ছাড়াও দরিদ্র শিক্ষার্থীরা এই খাবার খেতে পারবে বিনামূল্যে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo