শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

বাড়ছে গণপরিবহনের ভাড়া, ঘোষণা আসতে পারে আজই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 6, 2022,
  • 335 সংবাদটি পঠিক হয়েছে

 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বাড়ছে গণপরিবহনে। এ বিষয়ে শনিবার (৬ আগস্ট) বিকেলে বিআরটিএ’র সঙ্গে বৈঠক করবে ঢাকা পরিবহন মালিক সমিতি।

বিআরটিএ সূত্রে জানা গেছে, এই বৈঠকেই বাড়ানো হবে পরিবহন ভাড়া।

শনিবার (৬ আগষ্ট) দুপুরে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ।

তিনি বলেন, পরিবহন মালিকরা বিকেলে বিআরটিএ’র সঙ্গে মিটিং করবে। সেখানে মূলত ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা করা হবে।

এদিকে জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য এখন নিম্নমুখী। এই সময়ে বাজার পর্যবেক্ষণ না করে, কেবল আইএমএফের প্রেসক্রিপশন বাস্তবায়নে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।

উল্লেখ্য, শুক্রবার (৫ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কথা জানানো হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে (ইআরএল) পরিশোধিত এবং আমদানি/ক্রয় করা ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য সমন্বয় করে ভোক্তা পর্যায়ে পুনর্নির্ধারণ করা হয়েছে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

এতে বলা হয়, শুক্রবার (৫ আগস্ট) রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা প্রতি লিটার, অকটেন ১৩৫ টাকা প্রতি লিটার ও পেট্রোল প্রতি লিটার ১৩০ টাকা হবে।

এর আগে ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ছিল প্রতি লিটার ডিজেল ৮০ ও কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রোল ৮৬ টাকা।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo