শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশালে দীপু হত্যার বিচার দাবিতে বাসদের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, February 1, 2023,
  • 271 সংবাদটি পঠিক হয়েছে

শ্রমিক নেতা কমরেড দীপু হালদার হত্যার এক বছর পরও কোনো বিচার না হওয়ায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা।

বুধবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, নিহত দীপু হালদারের বোন সঞ্জু হালদার, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য বিজন সিকদার, নিহত দীপু হালদারের মেয়ে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ২৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি জয়া হালদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য লামিয়া সাইমন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাসদ ২৯ নম্বর ওয়ার্ড সংগঠক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড দীপু হালদার গত বছরের ২৭ জানুয়ারি ইছাকাঠি এলাকায় সন্ত্রাসী হামলায় ছুরিকাহত হয়ে মারা যান। হত্যাকাণ্ডের এক বছর পার হলেও দোষীদের বিচার হয়নি বরং আসামিরা প্রকাশ্যে মাদক কারবারি চালাচ্ছে।

নেতারা আরও বলেন, কমরেড দীপু হালদার অত্যন্ত প্রগতিশীল মানসিকতার একজন সমাজসচেতন মানুষ ছিলেন। তার বাবা রমেন্দ্রনাথ হালদার একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি নিজে শ্রমজীবী মানুষের পক্ষের সব আন্দোলনে অংশ নিতেন। তার নিজের আবাসিক এলাকায় তাকে ছুরিকাহত করে এভাবে হত্যার ঘটনা এবং বিচারহীনতা বরিশালবাসীকে উদ্বিগ্ন করেছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo