শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

সৌদি আরবে এক বছরে ১৪৭ জনের মৃত্যুদণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, February 2, 2023,
  • 288 সংবাদটি পঠিক হয়েছে

সৌদি আরবের নেতা মোহাম্মদ বিন সালমানের শাসনামলে মৃত্যুদণ্ডের হার প্রায় দ্বিগুণ হয়েছে। সৌদি আরবের ইতিহাসে গত ছয় বছর ছিল সবচেয়ে রক্তক্ষয়ী সময়। শুধু গত বছরই দেশটিতে ১৪৭ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে ব্যক্তিস্বাধীনতাসহ আরও নানা বিষয়ে ব্যাপক সংস্কারের মাধ্যমে সৌদি আরব আধুনিকতার দিকে প্রবেশ করলেও দেশটিতে মৃত্যুদণ্ডের হার ঐতিহাসিকভাবে বেড়েছে। বিশেষত, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে শূন্য সহনশীলতার পরিচয় দিয়েছেন মোহাম্মদ বিন সালমান।

ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ও রিপ্রিভ নামের দুটি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে প্রতি বছর গড়ে ১২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০১০ সাল থেকে ২০১৪ সালের পর মৃত্যুদণ্ড কার্যকরের হার প্রায় ৮২ শতাংশ বেড়েছে। গত বছর ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের মধ্যে অন্তত ৯০ জন অহিংস ছিলেন।

সংস্থা দুটি আরও বলেছে, গত বছরের ১২ মার্চ পর্যন্ত ৮১ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি সৌদি আরবের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, সৌদি আরবের মৃত্যুদণ্ডের আবেদন বৈষম্য ও অবিচারে ছেয়ে গেছে এবং সৌদি সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর ব্যবহার নিয়ে মিথ্যা বলেছে। ভিন্নমতাবলম্বী ও প্রতিবাদকারীদের নির্মূল করার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

গত ছয় বছরে সৌদি আরবে শিশু, নারী ও বিদেশি নাগরিকদের মৃত্যুদণ্ডের সংখ্যাও সামান্য বেড়েছে। সম্প্রতি দেশটিতে মাদকের অপরাধে মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর আগে এশিয়ার এই অঞ্চলের দেশগুলোর মধ্যে কেবল ইরানেই ব্যাপক মৃত্যুদণ্ড দেওয়া হতো।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর সৌদি সমাজে ব্যাপক সংস্কার করেছেন। এর মধ্যে নারীদের কর্মক্ষেত্রে প্রবেশাধিকার বাড়ানোসহ বিভিন্ন ধরনের সংস্কার পদক্ষেপ নিয়েছেন তিনি। কিন্তু ক্ষমতা নিরঙ্কুশ করার জন্য তিনি ভিন্নমতকে কঠোরভাবে দমন করেছেন। তিনি অসহিষ্ণুতাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের গণহারে আটক করেছেন। এ ছাড়া তিনি মৃত্যুদণ্ডকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

ইউরোপে নির্বাসিত সৌদি রাজপরিবারের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘এটি (মৃত্যুদণ্ড) আক্ষরিক অর্থে একটি তলোয়ার, যা আমাদের সবার ওপর ঝুলছে। যারাই প্রিন্সের বিরোধিতা করছে, তারাই মৃত্যুদণ্ডের শিকার হচ্ছে অথবা নিখোঁজ হয়ে যাচ্ছে। আপনারা গাদ্দাফির কথা ভাবুন অথবা সাদ্দামের কথা ভাবুন, আমরা এখন সেখানে আছি।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo