শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি  ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

প্রেম প্রস্তাবের দিন আজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, February 8, 2023,
  • 699 সংবাদটি পঠিক হয়েছে

আজ প্রোপোজ ডে; অর্থাৎ প্রেম প্রস্তাব জানানোর দিন। এদিন গোলাপের তোড়া তো থাকেই, আংটি দিয়েও প্রেম নিবেদন করেন অনেকে। এই দিনটি বিশেষ করে তুলতে একসঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারও সারেন অনেকে।

এদিন নিজের প্রিয় মানুষটিকে মন খুলে মনের কথা জানান। যদি সে আপনার সত্যি ভালোবাসা হয়, তবে হ্যাঁ বলবেই!

ভ্যালেন্টাইনস ডে-এর আগে বিশেষ দিনগুলোর মধ্যে দ্বিতীয় দিনটি হল প্রোপোজ ডে। আজ ৮ ফেব্রুয়ারি এই বিশেষ দিন। ভালোবাসার মানুষকে এই দিন প্রেমের প্রস্তাব জানানোর দিন।

দিনটি পালনের নেপথ্যে রয়েছে একটি সুন্দর ইতিহাস। সে ইতিহাসের গল্প শুনতে হলে পিছিয়ে যেতে হয় ১৫ শতকের ইউরোপে। ১৪৭৭ সালের ঘটনা। মনে করা হয়, এই দিনেই অস্ট্রিয়ান আর্চডিউক ম্যাক্সিমিলান মেরি অফ বার্গান্ডিকে হীরের আংটি দিয়ে প্রেমের প্রস্তাব জানান।

এর অনেক পরে ১৮১৬ সালের আরেকটি ঘটনাও এই দিনটিকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। রাজকন্যা শার্লটের সঙ্গে তার হবু স্বামীর বাগদানের অনুষ্ঠান এই দিনেই হয়। তারপর থেকে ভ্যালেন্টাইন সপ্তাহের দ্বিতীয় দিন পালিত হয় প্রোপোজ ডে হিসেবে।

উনিশ শতক থেকেই ইউরোপজুড়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠে ভ্যালেনটাইনস সপ্তাহের আগের এই বিশেষ দিন। দেখতে দেখতে এখন সময় গড়িয়েছে অনেকটাই। সারা বিশ্ব জুড়েই এখন এই দিনটি বেশ গুরুত্বপূর্ণ প্রেমিক প্রেমিকাদের কাছে।

ভালোবাসার মরশুমের দ্বিতীয় দিন হল প্রোপোজ ডে। এই দিন ভালোবাসার মানুষটির কাছে আর রাখঢাক রাখার দিন নয়। মনের সব দোটানা পেরিয়ে ভালোবাসার কথা জানিয়ে দেওয়ার অবকাশই হল প্রোপোজ ডে।

ভালোবাসার অন্যতম দিন হিসেবে ধরা প্রোপোজ ডে। অনেকের প্রেমের সম্পর্কেই এই দিনটি বিশেষ মাইলস্টোন। এই দিন থেকেই অনেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন। এমনকী দিনটি স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনও করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo