শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

লালপুরের জাটকা ইলিশ ধরায় ৪ জেলের জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, February 14, 2023,
  • 335 সংবাদটি পঠিক হয়েছে

 

এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে জাতকা সংরক্ষণ আইনে চারজন জেলেকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত জাটকা ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। এবং জাল পুড়িয়ে অংশ করা হয়।

 

 

সোমবার (১৩ ফেব্রুয়ারি-২৩) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের ভ্রাম্যমান আদালত। জরিমানাকৃতরা হলেন, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এনামুল হকের ছেলে তুষার (৩০), সানাউল্লাহর ছেলে সায়েম আলী (১৯), টুটুল আলীর ছেলে হাসেম আলী (২৩) সোনাউল্লার ছেলে রোমান ইসলাম (১৯) সোনাউল্লার ছেলে রোমান ইসলাম (১৯)।

 

 

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, জাটকা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে পরিচালিত অভিযান চালিয়ে চারজন জেলেকে জাটকা আহরণের দায়ে মৎস্য আইনে প্রত্যেককে ৪ হাজার ৫০০ টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ২৫ কেজি জাটকা মাছ তিনটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

 

 

 

অভিযানে সহযোগীতা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা, ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ থানা পুলিশের উপপরিদর্শক নাহিদুল ইসলাম প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo