শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

ঝালকাঠিতে যৌতুক মামলায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কারাগারে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, February 21, 2023,
  • 287 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির রাজাপুরে স্ত্রীর করা যৌতুক মামলায় মো. ইমরান হোসেন (৩৪) এক ফায়ার সার্ভিস কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামানের আদালতে হাজির হয়ে তিনি জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেন বাদীর আইনজীবী মো. নুর হোসেন।

মো. ইমরান হোসেন রাজাপুর উপজেলা সদরের মনোহরপুর গ্রামের বাসিন্দা। ইমরান বর্তমানে পিরোজপুরের কাউখালী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলা সূত্রে জানা যায়, ইমরান হোসেনের স্ত্রী মিয়াদ আক্তার বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে ২০২২ সালের ১৬ নভেম্বর ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে যৌতুক মামলা দায়ের করেন। ইমরানের স্ত্রী মিয়াদ আক্তার রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের বাসিন্দা।

মামলার বাদী মিয়াদ আক্তার বলেন, ‘মামলার প্রথম দুই তারিখে মীমাংসার শর্তে আদালত থেকে জামিন পায় ইমরান। কিন্তু তিনি জামিন নিয়ে তার পরিচিত প্রভাবশালীদের দিয়ে আমাকে এবং আমার সাক্ষিদের বিভিন্ন ভাবে হয়রানী করেছে।

ইমরানের দপ্তরেও একাধিবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। ইমরান তার প্রভাব দেখিয়ে সব ম্যানেজ করেছে। আমি যৌতুক মামলায় বিচার চাই।’

আসামিপক্ষের আইনজীবী ফয়সাল খান বলেন, ‘আগামী সপ্তাহে আসামির পক্ষে আবার জামিন চওয়া হবে। সরকারি চাকরিতে আমার পক্ষকে ক্ষতিগ্রস্থ করার জন্য সম্পূর্ণ মিথ্যা একটি যৌতুকের মামলা দায়ের করা হয়েছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo