শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

গলাচিপায় চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, February 22, 2023,
  • 286 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় চোর সন্দেহে গণপিটুনি দেওয়ার পর লিটন খন্দকার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, সোমবার গভীর রাতে উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিটন খন্দকারের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নূরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে। পুলিশ বলছে, লিটন খন্দকার একজন পেশাদার চোর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিটন খন্দকার আরও তিন-চারজনকে নিয়ে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ইঞ্জিনের নৌকায় পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামে আসেন। এরপর তাঁরা কৌশলে নজরুল গাজীর বাড়িতে প্রবেশ করেন। গভীর রাতে বাড়িতে চোরের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা নজরুল গাজীর ছেলে ইউসুফ গাজী (১৫) ঘর থেকে বের হয়ে লিটনকে ধরে ফেলে। এ সময় লিটনের হামলায় ইউসুফ আহত হয়।

পরে ইউসুফ ডাকচিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে লিটনকে ধরে গণপিটুনি দেন। এ সময় লিটনের সঙ্গীরা নৌকায় পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লিটন খন্দকারকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যান।

পানপট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ রানা জানান, চুরির সময় জনতার হাতে ধরা পড়ে গণধোলাই খেয়ে লিটনের মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, নিহত লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। তিনি একজন পেশাদার চোর। এ ঘটনায় গৃহকর্তা নজরুল গাজীর স্ত্রী আকিনুর বেগম বাদী হয়ে মঙ্গলবার গলাচিপা থানায় একটি মামলা করেছেন। পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo