শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

ঝালকাঠিতে খাল থেকে তিন দিনের নবজাতকের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, February 28, 2023,
  • 314 সংবাদটি পঠিক হয়েছে

 

 

ঝালকাঠি সদর উপজেলার কাঁচাবালিয়া গ্রামের খাল থেকে মঙ্গলবার দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নবজাতকটি কন্যা শিশু, তাঁর বয়স দুই থেকে তিন দিন হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাঁচাবালিয়া গ্রামের খালের একটি বাঁশের সাঁকোতে নবজাতকের লাশ আটকে থাকে। স্থানীয়রা সকাল ১১টার দিকে লাশ দেখতে পেয়ে ঝালকাঠি থানার পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ওই গ্রামে অনুসন্ধান চালাচ্ছে।

 

 

কাঁচাবালিয়া গ্রামের ছালেহা বেগম বলেন, সকালে খালের মধ্যে বাঁশের সাঁকের সঙ্গে আটকে পড়া নবজাকত দেখে আমি গ্রামের মানুষদের জানাই। পরে পুলিশ আসলে আমি লাশ খাল থেকে তুলে তাদের কাছে দিয়েছি। এমন নিষ্ঠুর কাজ যারা করেছে, আমি তাদের বিচার দাবি করছি।

 

 

ঝালকাঠি থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, দুপুরে পুলিশ লাশ উদ্ধার করার পরে অনুসন্ধান চালাচ্ছে। লাশের পরিচয় পাওয়া না গেলে, পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo