শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

ঝালকাঠিতে ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 4, 2023,
  • 300 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির নলছিটিতে এম এম ব্রিক্স নামে একটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। শুক্রবার (০৩ মার্চ) বিকেলে উপজেলার পৌর এলাকার গৌরিপাশায় অবস্থিত এ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন, পরিবেশ অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবদুল হালিম। তিনি বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ এর ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা সোহাগ হাওলাদার জানান, এ ধরনের অভিযান আরও পরিচালনা করা উচিত। তারা কোনো নিয়ম-কানুনের তোয়াক্কা না করে ফসলি জমি কেটে ইট তৈরি করেন। এছাড়া তারা অনেকে কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ করেন।

এ ব্যাপারে এম এম ব্রিক্সের মালিক আমিন হোসেন বলেন, আমাদের সব কাগজপত্র আছে। এখানে কোনো অনিয়ম হয়নি। তারপরেও ঠুনকো অজুহাতে জরিমানা করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo