শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

ছাগলে বাদামখেত খাওয়ায় দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 4, 2023,
  • 307 সংবাদটি পঠিক হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় ছাগলে বাদামখেত খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের সংঘর্ষে কুলছুমা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সারে ৯টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কুলছুমা বেগম ওই ওয়ার্ডের নুর মোহাম্মদের স্ত্রী।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক বলেন, ‘ইউপি কার্যালয়ের পাশে মো. জকরিয়া ও নূর মোহাম্মদেের বসতভিটা রয়েছে। গতকাল শুক্রবার দিনের বেলায় মো. জকরিয়ার খেতের কিছু বাদামগাছ মোহাম্মদের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিকেলে দুই পরিবারের মধ্যে বিরোধ মীমাংসা করা হয়।’

ইউপি চেয়ারম্যান আজিমুল হক আরও বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে দুই পরিবারের সদস্যরা দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় কুলছুমা বেগমসহ অনন্ত ৯ জন আহত হন। আহতদের প্রথমে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। চমেকে নেওয়ার পথে কুলছুমা বেগম মারা যান।’

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘কী কারণে এই সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটন করতে পুলিশ কাজ করছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo