শিরোনামঃ
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ভারতে ৬৫০ বছরের পুরোনো মসজিদকে মন্দির দাবি, বিজেপি নেতার শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা

বিয়েতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ: বরের বাবা নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 4, 2023,
  • 271 সংবাদটি পঠিক হয়েছে

নীলফামারীর জলঢাকায় বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরের বাবা নুর মোহাম্মদ নিহত হয়েছেন। শুক্রবার রাতে জলঢাকার আমরুলবাড়ী গ্রামের বগুলাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বরের বাবা নুর মোহাম্মদ রংপুর নগরীর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়ার বাসিন্দা।

এ ঘটনায় কনের বাবা আনারুল ইসলাম এবং স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে গতকাল শুক্রবার রাতে জলঢাকা পৌর এলাকার আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সঙ্গে নুর মোহাম্মদের ছেলে আলীর বিয়ে সম্পন্ন হয়। বিয়ে সম্পন্ন হওয়ার পর কনে নিয়ে চলে যান বর আলী। তবে বিয়েতে কনে বাড়িতে বরপক্ষের একশ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় আড়াই’শ অতিথি আসায় খাওয়ার সময় মাংস কম হওয়া নিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় কনেপক্ষের লোকজনের মারধরে গুরুতর অসুস্থ হয়ে হয়ে পড়েন বরের বাবা নুর মোহাম্মদ। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় আব্দুল বারিক ফাহিম নামে একজন জানান, কনেকে নিয়ে আগেই চলে যায় বর। বরের বাবা পরের গাড়িতে যাওয়ার সময় কনের বাবাকে বলেন মাংস কম হইছে, আপ্যায়ন কম হইছে। এ কথা বলাতে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বরের বাবাকে মারধর করে কনেপক্ষের লোকজন।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির সাংবাদিকদের বলেন, মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে মামলা হয়েছে। কনের বাবাসহ দুইজনকে আটক করেছি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo