শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন ঢাকার দুই মেয়র

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 8, 2022,
  • 342 সংবাদটি পঠিক হয়েছে

রাজধানীর দুই মেয়রকে মন্ত্রী এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মেয়রকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠানো হয়। সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

আর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের পদমর্যাদা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী করার সানুগ্রহ অনুমোদন দিয়েছেন। মেয়রদের পদমর্যদা প্রদান করে গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আনিসুল হক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মোহাম্মদ সাঈদ খোকন মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালের ২২ জুন এক প্রজ্ঞাপনে এ দুই জনপ্রতিনিধিকে মন্ত্রীর পদমর্যাদা দেয় সরকার।

তখন তারা মন্ত্রী পদমর্যাদার আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করেছিলেন। এর মধ্যে আনিসুল হক মারা যাওয়ার পর ২০১৯ সালে উপ-নির্বাচনে বিজয়ী হয়ে ৯ মাস ডিএনসিসির মেয়রের দায়িত্বপালন করেন আতিকুল ইসলাম।

তখন তিনি মন্ত্রী পদমর্যাদার সুযোগ-সুবিধা ভোগ করেছিলেন। এছাড়া অবিভক্ত ঢাকা সিটি করপোরশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকাও মন্ত্রী পদমর্যাদা পেয়েছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo