শিরোনামঃ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দিলেন ৪ পুলিশ কর্মকর্তা তিনবার তুষারধস থেকে ফিরে  রোমাঞ্চকর অভিযানের গল্প শোনালেন বরিশালের সন্তান  এভারেস্টজয়ী মুহিত বরিশালে মহিলা আ.লীগ নেত্রী ও ইউপি সদস্য শিলার আত্মহত্যা এক কোটি টাকা ব্যয়ে তৈরি বাকেরগঞ্জের ছাত্রাবাস ৩৪ বছর ধরে পরিত্যক্ত: এখন অপরাধীদের আখড়া বরগুনায় অভিযানে ৩৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ বিকাশে কোটি টাকার সন্দেহজনক লেনদেন, পিরোজপুরে ২ যুবক আটক থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

লালপুরে প্রতিপক্ষের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, March 22, 2023,
  • 272 সংবাদটি পঠিক হয়েছে

এ জেড সুজন মাহমুদ, লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ধাক্কায় আসিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত ওই নারী একই এলাকার বীর মুক্তিযোদ্ধা শাফাতুল্লাহর স্ত্রী।

 

নিহত বৃদ্ধার ২ নাম্বার ছেলে রায়হানুল ইসলাম জানান, ১৯৮০ সালের ক্রয় করে ৪৬ শতাংশ জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে খাচ্ছিল। এখন ওই জমির মালিকানা দাবি করছে ইয়ার উদ্দিনের ছেলে আব্দুল মান্নান, বাক্কাররা। এনিয়ে মামলার রায় পেয়েছি। তারপরও বিবাদীরা ওই জমি দখলের চেষ্ঠা করছেন, এনয়ে মামলা চলমান রয়েছে। এনিয়ে সকালে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় দুই পক্ষকে থামতে গেলে প্রতিপক্ষের ধাক্কায় তার মা মাটিতে পড়ে অচেতন হয়ে গেলে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এবিষয়ে মেডিকেল অফিসার জামিলা আক্তার বলেন, মৃত ব্যক্তির ডান হাতে আঘাতে চিহ্ন রয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এবিষয়ে অভিযোগ সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo