শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

তুচ্ছ ঘটনায় যুবকের মাথা ফাটালেন পুলিশ কনস্টেবল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, April 9, 2023,
  • 307 সংবাদটি পঠিক হয়েছে

পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির মালিকের ভাই মকবুল প্রামাণিক (৩৫) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। স্বজনরা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে।

শনিবার (৮ এপ্রিল) সকালে চাটমোহর পৌর এলাকার মহিদ কলোনির চৌধুরী পাড়ার সবেদ প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত মকবুল হোসেন প্রামাণিক উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়া গ্রামের মৃত শফিউদ্দিন প্রামাণিকের ছেলে।

অন্যদিকে, অভিযুক্তের নাম সিরাজুল ইসলাম। তিনি চাটমোহর থানার কনস্টেবল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বডিগার্ড। তিনি মকবুলের ভাই সবেদ প্রামাণিকের বাড়িতে ভাড়া থাকেন।

জানা গেছে, কয়েকদিন ধরে সবেদ প্রামাণিকের বাড়ির কাজ চলছিল। ভাই বিদেশে থাকায় এসব কাজের দেখাশোনা করছিলেন ছোট ভাই মকবুল হোসেন। শনিবার (৮ এপ্রিল) কাজের জিনিসপত্র নেওয়ার সময় গেটের সামনে রাখা অভিযুক্ত পুলিশ কনস্টেবলের মোটরসাইকেলটি সরাতে বলেন মকবুল। এতে ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে তাকে মাথায় আঘাত করেন অভিযুক্ত সিরাজুল ইসলাম। আঘাতে মকবুল মাটিতে লুটিয়ে পড়লে বেধড়ক পেটাতে থাকেন কনস্টেবল। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে মকবুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে তাতেও বাধা দেন তিনি। পরে ৯৯৯-এ ফোন দিলে সটকে পড়েন কনস্টেবল সিরাজুল। আহত মকবুলকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত পুলিশ কনস্টেবল সিরাজুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনের কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তবে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম জানান, আমি একটি প্রশিক্ষণে আছি। বিষয়টি শুনেছি, তবে বিস্তারিত জানি না। এ ব্যাপারে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo