শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

বাউফলে বরফকল বিস্ফোরণে যুবক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, April 26, 2023,
  • 276 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফকলে বিস্ফোরণে দগ্ধ হয়ে মো. রাসেল খান (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার শ্রমিক। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল খান পটুয়াখালী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুর ছোট ভাই।

আহত শ্রমিকরা হলেন- প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণ রাণী ( ৪০), মো. ইব্রাহিম (২৯) ও মো. আফজাল (৫০)।

আহত শ্রমিকরা জানান, ঘটনার কিছু সময় আগে মেশিনে ত্রুটি দেখা দেয়। কারিগরি ত্রুটির সমাধান শেষে আইস মেকিং মেশিন চালু করলেই বিকট শব্দ হয়। এরপরই গোটা রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। শ্রমিকরা দৌড়ে বাইরে চলে আসলেও বরফকলের সহকারী পরিচালক রাসেল ওই রুমে আটকা পড়েন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও গ্যাসের তীব্রতার ফলে তাদের উদ্ধার কাজ কিছুটা বিলম্ব হয়। প্রায় আধা ঘণ্টা পর দশমিনা ও বাউফল ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথভাবে সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুজ্জামান জানান, এটা এমন এক ধরনের গ্যাস যা হাওয়ায় ছড়িয়ে পড়লে খুব উত্তপ্ত হয় এবং পরবর্তীতে একদম শীতল হয়ে যায় পুরো স্থান। বরফ উৎপাদনের যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়।

প্রাথমিকভাবে আমরা ধারণা করছি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারের সাপ্লাই স্থানে লিকেজ হয়ে ফেটে গেছে, ফেটে যাওয়ার ফলে বিকট শব্দ হয়। আমরা ঘটনাস্থল তদন্ত করে প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছি। নিহত ব্যাক্তি হয়তো সিলিন্ডারের বেশি কাছে ছিল তাই গ্যাসের তীব্র তাপে তিনি দগ্ধ হন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo