শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

পায়রা নদীতে মিলল আড়াই কেজি ওজনের ইলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, May 8, 2023,
  • 287 সংবাদটি পঠিক হয়েছে

দেশের নদ-নদীগুলোতে যখন ইলিশের খুব একটা দেখা নেই তখন পটুয়াখালীর পায়রা নদীতে এক জেলের জালে ধরা পড়ল দুই কেজি ২শ’ গ্রাম ওজনের একটি ইলিশ। রোববার (৭ মে) দুপুরে ধরা পড়ার পর ইলিশটি দেখতে অনেকে ভিড় করেন। রাতে পায়রাকুঞ্জ খেয়া ঘাটের আড়তে পাঁচ হাজার টাকায় ইলিশটি বিক্রি করা হয়।

পায়রাকুঞ্জ খেয়া ঘাটের মাছ বিক্রেতা শাহ কামাল জানান, জেলে কাওছার হোসেনের জালে মাছটি ধরা পড়ে। দুপুরের পর মাছটি বিক্রির উদ্দেশে দোকানে তোলেন। সন্ধ্যার পর আড়াই হাজার টাকা কেজি দরে পাঁচ হাজার টাকায় বিক্রি হয় মাছটি।

ক্রেতা আরিফ হোসেন বলেন, এক বড় ভাইকে উপহার দেওয়ার জন্য মাছটি কিনেছি। সব সময় এত বড় মাছ এই নদীতে পাওয়া যায় না। পায়রা নদীর মাছ খুব সুস্বাদু হয়ে থাকে।

পটুয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান বলেন, এখন জেলেদের জালে ইলিশ কিছুটা কম ধরা পড়ছে। তবে বৃষ্টিপাত শুরু হলে জেলেদের জালে মাছ ধরা পড়বে। আর সরকারের বিভিন্ন তৎপরতায় দেশে ইলিশের উৎপাদন যেমন বাড়ছে তেমনি জেলেরা বড় বড় ইলিশও পাচ্ছেন। তবে পায়রা নদীতে এ বছর এই প্রথম দুই কেজি ওজনের বেশি বড় ইলিশ ধরা পড়ার খবর পেলাম।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo