শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

বিসিসি নির্বাচন: মেয়র পদে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, May 18, 2023,
  • 278 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মেয়র পদে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ এবং ৪ জনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদপ্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এসময় বৈধ এবং বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান ও আলী হোসেন।

স্বতন্ত্র প্রার্থীরা বাতিল হয়েছেন। তারা হলেন, লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, আসাদুজ্জামান ও নেছারউদ্দিন।

প্রসঙ্গত, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ মে এবং ভোটগ্রহণ হবে ১২ জুন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo