শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে বরগুনায় শিক্ষক বরখাস্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 10, 2022,
  • 332 সংবাদটি পঠিক হয়েছে

 

বরগুনার রামনা উপজেলার শেরে-ই বাংলা সমবায় মাধ‍্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্কুলের এক কর্মচারীর বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে বামনা উপজেলার রামনা ইউনিয়নের শের-ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ১৯ জুলাই ওই ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নামে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়।

অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলম হানিফ রামনা শের-ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক। আর ভুক্তভোগীও একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

প্রধান শিক্ষক জাকির হোসেন  জানান, অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলম হানিফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, সহকারী প্রধান শিক্ষক রিয়াজ খানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রামনা শেরে-ই বাংলা সমবায় মাধ‍্যমিক বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল আলম হানিফ একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নামে বিদ্যালয়ের একটি কক্ষে ডেকে নিয়ে লাঞ্ছিত করার চেষ্টা করেন। পরে ওই ছাত্রীর ডাক চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। এ ঘটনার পর ৩০ হাজার টাকার বিনিময়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি রফাদফা করার চেষ্টা চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo