শিরোনামঃ
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নই হবে বিলকিস জাহান শিরীনের প্রশাসনিক নেতৃত্বের আসল মূল্যায়ন নলছিটিতে সড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ: ঝুঁকিতে নদীপাড়ের মহাসড়ক বরিশালে উদ্ধার হওয়া ২০টি হারানো মোবাইল ফেরত পেলেন গ্রাহকরা বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ আগস্টের জ্বালানি তেলের দাম নির্ধারণ আব্দুর রহমান বিশ্বাস ও হাফিজ উদ্দিনের অনন্য মেলবন্ধন একই পথ, একই বিদ্যাপিঠ, একই শীর্ষাসন ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা দাবিতে স্মারকলিপি প্রদান খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ

নির্বাচন সুষ্ঠু হয়েছে, ফল মেনে নিয়েছি : আজমত উল্লা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, May 26, 2023,
  • 343 সংবাদটি পঠিক হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন মেয়র পদে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান। তিনি জানিয়েছেন, নির্বাচনে ইভিএমসহ আরও কিছু ত্রুটি ছিল, যা পর্যালোচনা করে খুঁজে বের করা হবে।

শুক্রবার (২৬ মে) সকালে গাজীপুরের টঙ্গীতে নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

আজমত উল্লা খান বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিছু কিছু ত্রুটি ছিল ইভিএমের কারণে, অনেকেই ভোট দিতে পারেননি। নির্বাচনের রেজাল্ট যা হয়েছে আমি রেজাল্ট মেনে নিয়েছি এবং যিনি বিজয়ী হয়েছেন তাকে আমি অভিনন্দন জানাই। আমি যেহেতু দলীয় প্রার্থী ছিলাম, সেহেতু পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। পরাজয়ের কী কী কারণ ছিল তা খুঁজে বের করা হবে।

বিজয়ী মেয়র জায়েদা খাতুনকে সহযোগিতার বিষয়ে তিনি বলেন, কেউ যদি সহযোগিতা চায় তা অবশ্যই বিবেচনা করা হবে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। তাতে দেখা যায়, জায়েদা খাতুন ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানকে পরাজিত করেছেন। মোট ৪৮০টি কেন্দ্রের মধ্যে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo