শিরোনামঃ
বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত বরিশালে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি পাথর-পিচ বাদ দিয়ে ইটের সলিং: ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারে নয়ছয় দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ অন্তবর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে: চরমোনাই পীর কক্সবাজার যাওয়ার পথে বরিশাল শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২৪ বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

আবুধাবিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, May 31, 2023,
  • 335 সংবাদটি পঠিক হয়েছে

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আসবাবপত্রের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে আমিরাতের শারজাহ শহরে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন- সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউপির পলতি তারাবাড়ীয়া গ্রামের আবু তাহের পাটোয়ারী বাড়ির মো. ইউসুফ (৪৩), একই এলাকার বড়বাড়ির তারেক হোসেন বাদল (৪০) ও পলতি হারিছ মিয়ার বাড়ির মো. রাসেল (৩০)।

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ও নিহত আসবাবপত্রের দোকান ব্যবসায়ীর বড় ভাই ডা. মো. রসুল মঙ্গলবার রাতে এসব তথ্য জানিয়েছেন।

আমিরাতে অবস্থানরত নিহত ব্যক্তিদের স্বজনেরা দূতাবাসের মাধ্যমে লাশ দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের বরাত দিয়ে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন মঙ্গলবার রাতে বলেন, নিহত ব্যবসায়ী মো. ইউছুফ ২৫ বছর ধরে আবুধাবিতে আছেন। তিনি শারজাহ শহরে একটি আসবাবপত্র তৈরির কারখানায় কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতে দোকান বন্ধ করে তিনি ভেতরে ঘুমিয়ে যান। সঙ্গে ছিলেন কর্মচারী রাসেল ও বেড়াতে যাওয়া তারেক। দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগলে তিনজন ঘুমন্ত অবস্থাতেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo