শিরোনামঃ
বরিশাল নতুন বাজারে ময়লার স্তূপে দুই নবজাতকের লাশ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে বরিশালে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে কর্মস্থলে অনুপস্থিতি ও অফিস তালাবদ্ধ রাখায় ভূমি কর্মকর্তা বরখাস্ত বরিশালে অস্ত্রের মুখে পরিবার জিম্মি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি পাথর-পিচ বাদ দিয়ে ইটের সলিং: ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারে নয়ছয় দেশের আট বিভাগে রাবির ভর্তি পরীক্ষা, নতুন কেন্দ্র বরিশাল বিএমডিসির স্বীকৃতি পেল বরিশালের সাউথ এপোলো মেডিকেল কলেজ অন্তবর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে: চরমোনাই পীর কক্সবাজার যাওয়ার পথে বরিশাল শেবাচিম শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২৪ বরিশালে ফুটওভার ব্রিজ-বাস টার্মিনাল ও হকার পুনর্বাসন প্রতিশ্রুতি রক্ষার দাবি সিটি প্রশাসকের কাছে নগরবাসীর

ইউরোপা লিগের ফাইনাল আজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, May 31, 2023,
  • 334 সংবাদটি পঠিক হয়েছে

ছয়বার ফাইনালে উঠে ছয়বারই শিরোপা উৎসব করেছে সেভিয়া। গৌরবের রেকর্ডটা অক্ষুণ্ন রাখার ব্রত নিয়ে ইউরোপা লিগে আজ আরেকটি ফাইনাল খেলতে নামবে স্পেনের ক্লাবটি। প্রতিপক্ষ হলো ইতালিয়ান ক্লাব এএস রোমা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

ইউরোপীয় ফাইনালে হারের অতীত নেই কিন্তু রোমা কোচ হোসে মরিনহোরও। দুটি চ্যাম্পিয়নস লিগসহ পাঁচে পাঁচ জয় তার! নিজের অভিষেক মৌসুমেই ইতালিয়ান সিরি আ’র দলটিকে ইউরোপা কনফারেন্স লীগ জেতান পর্তুগিজ কোচ। দ্বিতীয় মৌসুমে রোমাকে ইউরোপা লীগ ফাইনালে ওঠান ‘দ্য স্পেশাল ওয়ান’। টানা সাফল্যে রোমা সমর্থকদের হৃদয়েও জায়গা করে নিয়েছেন মরিনহো।

ভক্ত-সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান মরিনহো। রোমা ফ্যানদের জন্য জিততে চান ইউরোপা লীগ শিরোপা। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় দুই দলের শিরোপার লড়াই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মরিনহো বলেন, ‘আমার কী অর্জন হবে, সেদিকে মনোযোগ দিচ্ছি না।

শুধু রোমা ভক্তদের আনন্দিত দেখতে চাই। এটা এমন একটা শহর, যার জনগোষ্ঠী ফুটবলের জন্যই বাঁচে।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo