শিরোনামঃ
মৃত্যুর আগে ছোট্ট যে কালিমা হতে পারে জান্নাতের উসিলা দেশের বাজারে বাড়ল স্বর্ণের গহনার দাম বরিশালে ৭৯৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নই হবে বিলকিস জাহান শিরীনের প্রশাসনিক নেতৃত্বের আসল মূল্যায়ন নলছিটিতে সড়ক খুঁড়ে সুড়ঙ্গে ড্রেজারের অবৈধ পাইপ: ঝুঁকিতে নদীপাড়ের মহাসড়ক বরিশালে উদ্ধার হওয়া ২০টি হারানো মোবাইল ফেরত পেলেন গ্রাহকরা বরিশাল সিটি কর্পোরেশনের ৬৪৭ কোটি টাকার বাজেট পেশ আগস্টের জ্বালানি তেলের দাম নির্ধারণ আব্দুর রহমান বিশ্বাস ও হাফিজ উদ্দিনের অনন্য মেলবন্ধন একই পথ, একই বিদ্যাপিঠ, একই শীর্ষাসন ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা দাবিতে স্মারকলিপি প্রদান খাল পুনঃখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, June 3, 2023,
  • 375 সংবাদটি পঠিক হয়েছে

ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন ৯০০ জনের বেশি।

ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওড়িশার বালেশ্বর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি জানায়, চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের একটি লাইনচ্যুত বগির সংঘর্ষ হয়। ফলে করমন্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি ঘটনাস্থলে একটি মালবাহী ট্রেনের বগির ওপরও আছড়ে পড়ে। ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জানান, উদ্ধার অভিযান চলছে এবং আশেপাশের জেলাগুলোর সব হাসপাতালকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। আটকে থাকাদের উদ্ধারে ভারতের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স (এনডিআরএফ), ওডিশা ডিজাস্টার র‍্যাপিড অ্যাকশন ফোর্স, ফায়ার রেসকিউ , ৩০ জন ডাক্তার, ২০০ পুলিশ কর্মী এবং ৬০টি অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে জড়ো করা হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক টুইটে জানান, যে উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য বিমানবাহিনীকেও বলা হয়েছে। এ ছাড়া এই ট্রেন দুর্ঘটনায় নিহতদের জন্য ১০ লাখ রুপি, গুরুতর আহতদের জন্য ২ লাখ রুপি এবং দুর্ঘটনায় যারা সামান্য আহত হয়েছেন তাদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

এদিকে ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল মৃতদের পরিবারের জন্য ২ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo