আওয়ামী লীগের শান্তি সমাবেশ পালিত বাগাতিপাড়ায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, June 21, 2023,
  • 587 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ও দেশব্যাপী বিএনপি-জামায়ত এর নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়ার মালঞ্চি বাজারে পৌর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসাহাক আলী।

শান্তি সমাবেশে বাগাতিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারি’র সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কর্ণেল (অব.) রমজান আলী সরকার, অধ্যাপক আবুল হোসেন, সেকেন্দার রহমান, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা উপাধক্ষ্য শাহিদা খাতুন প্রমুখ।

 

এছাড়াও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ মাজেদুর রহমান চাঁদ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ফাকুরদাড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম, আড়বাব ইউনিয়ন লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির ও দেশ ব্যাপী বিএনপি-জামায়তের নৈরাজ্যের রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহব্বান জানান বক্তারা

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo