শিরোনামঃ
পটুয়াখালীতে এতিমখানার ইলিশ ভাগাভাগি, মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে জরিমানা বরিশালে চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে দক্ষিণাঞ্চলের মানুষ মাদক-কিশোর গ্যাংয়ে জড়িত গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ সরকারকে বিতর্কিত করতেই আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য কি না, প্রশ্ন রিজভীর চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ার অভিযোগ, উগান্ডায় গ্রেফতার ভয়ংকর নরখাদক ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ৭ নভেম্বর বন্ধ থাকবে সব ব্যাংক সুস্থ থাকতে নবীজি সব সময় যে দোয়া পড়তেন সন্তানের সঙ্গে বাবা-মায়ের আচরণ কেমন হওয়া উচিত?

বুড়িগঙ্গায় ওয়াটার বাসডুবি: নারী-শিশুসহ ৪ লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, July 17, 2023,
  • 351 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর সদরঘাটের তেলঘাট এলাকায় ডুবে যাওয়া ওয়াটার বাসের চার যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। রোববার ওয়াটার বাসটি ডুবে যাওয়ার দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টার দিকে এসব লাশ উদ্ধার হয়।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার এসআই হাসান বলেন, উদ্ধার লাশের দুজন পুরুষ, একজন নারী এবং একজন শিশু। উদ্ধার অভিযানের বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের উদ্ধার অভিযান চলমান।

আমরা চেষ্টা করছি ওয়াটার বাসটিকে পানি থেকে উঠানোর। ফায়ার সার্ভিস এখন পর্যন্ত তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। তিনি আরও বলেন, নিখোঁজের সংখ্যাটা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

আমরা যতটুকু জেনেছি ওয়াটার বাসটিতে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি নদীর তীরে হওয়ায় অনেক যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। তবে, অনেকে তাদের স্বজন নিখোঁজ আছেন বলে দাবি করছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo