শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, July 27, 2023,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করে সামরিক অভ্যুত্থান ঘোষণা করেছেন একদল সৈন্য। দেশটির জাতীয় টেলিভিশনে অভ্যুত্থানের ঘোষণা দেন তারা।

অভ্যুত্থানের ঘোষণা দিয়ে সৈন্যরা জানান, দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এছাড়া সংবিধান বাতিলের পাশাপাশি সব প্রতিষ্ঠান এবং সীমান্ত বন্ধ করে দিয়েছেন তারা। খবর বিবিসির।

বুধবার রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ সরা হয়েছে।

অভ্যুত্থান ঘোষণা করে কর্নেল আমাদু আবদরামান জানান, দেশের সীমান্তগুলো বন্ধ করা হয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে।

এ সময় দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর আরো ৯ কর্মকর্তা তাকে ঘিরে ছিলেন।

কর্নেল আমাদু আবদরামান বলেন, দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় তিনি বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করেন তার প্রাসাদের রক্ষীরা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এ সময় প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, রক্ষীরা অর্থহীন গণতন্ত্রবিরোধী আন্দোলন শুরু করেছে। প্রেসিডেন্টের পরিবার সদস্যদের প্রেসিডেন্ট প্রাসাদেই রাখা হয়েছে বলেও জানানো হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo