শিরোনামঃ
নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন ২২ দিনের নিষেধাজ্ঞায় সংকটে জেলে পরিবার : সরকারি সহায়তা, জেলে কার্ড ও বিকল্প কর্মসংস্থানের দাবি পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই ও কনস্টেবল নিয়োগ দিবে সরকার মেঘনা নদীতে জেলেকে গুলি করে হত্যা জুলাইয়ে হত্যাযজ্ঞ: আ’লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জালনোটসহ নারী গ্রেফতার ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, সাবেক ওসি ও এসআই গ্রেপ্তার সাঈদীপুত্রের অনুমোদনহীন ‘হালাল’ প্রকল্প বন্ধ করল প্রশাসন হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচিত সাবেক লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার অটোরিকশার আয়ুষ্কাল বেঁধে দিলো সরকার, এক এনআইডিতে নিবন্ধন পাবে ৫টি

বরিশালে ইয়াবা-অস্ত্র-জাল টাকাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 1, 2023,
  • 338 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুলাল প্যাদাকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তার কাছ থেকে এক হাজার ১০০ পিস ইয়াবা ও দেশীয় তৈরি দুইটি পাইপগান এবং ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০১ আগস্ট) বিকেলে গৌরনদী মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দুলাল দীর্ঘদিন ধরে পৌর এলাকার চরগাধাতলীর বাসিন্দা আব্দুর রশিদ মাস্টারের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সেখানে থেকে দুলাল ইয়াবা ও জাল টাকার ব্যবসা পরিচালনা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মঙ্গলবার দুপুরে ওই বাসায় অভিযান পরিচালনা করে।

এ সময় দুলালকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে এক হাজার ১০০ পিস ইয়াবা, দেশীয় তৈরি দুটি পাইপগান ও ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুলাল কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর এলাকার মৃত হাফেজ প্যাদার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাজী ওবায়দুর কবির জানান, গ্রেপ্তার দুলালের নামে গৌরনদী ও কালকিনিসহ বিভিন্ন থানায় একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। তিনি এলাকায় চিহ্নিত মাদক সম্রাট। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo