শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বরিশালে ইজিবাইক থেকে নামিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, August 22, 2023,
  • 281 সংবাদটি পঠিক হয়েছে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের পূর্বশত্রুতার জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে জেলার মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নে চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রব হাওলাদার (৬০) চর কমিশনার গ্রামের মৃত ধলু হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। নিহতের ছেলে আব্বাস হাওলাদার বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তার বাবা ইজিবাইকে খাসেরহাটে বাজার করার জন্য রওনা হন।

পথিমধ্যে বাদামতলা এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের কামাল সরদার, জামাল সরদার, মাহিদ সরদার, তোতা সরদার, আহসান সরদার, ইব্রাহিম সরদারসহ ৩০-৩৫ জন ইজিবাইক থেকে নামিয়ে ধারালো দা, রামদা, লোহার রড, টেঁটাসহ দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপুরি কুপিয়ে বাবাকে (রব হাওলাদার) হত্যা করে ফেলে রাখেন।

খবর পেয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওসি মাহবুবুর রহমান জানান, বরিশালের বাবুগঞ্জ-মুলাদী উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় হাওলাদার ও সরদার বংশের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে।

দুই বংশের বিরোধে এরইমধ্যে সংঘর্ষ ও একাধিক হত্যার ঘটনাও ঘটেছে। তারই ধারাবাহিকতায় সরদার বংশের লোকজন হাওলাদার বংশের বৃদ্ধ রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo