শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

ভোলায় ছাত্রলীগের আরও ৫ নেতাকর্মী বহিষ্কার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 28, 2023,
  • 325 সংবাদটি পঠিক হয়েছে

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরও পাঁচ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ভোলা জেলা ছাত্রলীগ। রোববার (২৭ আগস্ট) রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আহম্মেদ, কর্মী অর্ণব রাজ, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার, একই উপজেলার টবগী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সেজান মাহমুদ পলাশ ও সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ছাত্রলীগকর্মী মো. মাঈন উদ্দিন মাহিন।

এ বিষয়ে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, ওই পাঁচ নেতাকর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই পাঁচ নেতাকর্মী মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন। এর জেরে তাদের বহিষ্কার করা হয়েছে। এর আগে একই কারণে ভোলায় ছাত্রলীগের আরও নয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo