শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রাইভেটকারের ওপর বিআরটির গার্ডার পড়ে নিহত ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, August 15, 2022,
  • 325 সংবাদটি পঠিক হয়েছে

রাজধানীর উত্তরার জসিমউদ্দিন এলাকায় আড়ং শো-রুমের সামনে বাস র‍্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) একটি গার্ডার ভেঙে পড়ে শিশুসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার (১৫ আগস্ট) বিকেলের দিকে গার্ডারটি ভেঙে একটি প্রাইভেটকারের ওপর পড়ে।এ সময় চারজন নিহত হন। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২-৬০০৮।

পুলিশ জানায়, প্রাইভেটকারটিতে শিশুসহ ৬ জন ছিলেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন।

দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন- হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। গাড়ির ভেতর চাপা পড়েন রুবেল (৫০), ঝর্না (২৮) ও দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২)

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থল থেকে ট্রাফিক পুলিশ কর্মকর্তা (টিআই, উত্তরা-পূর্ব জোন) মো. পান্নু মিয়া এ তথ্য জানান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে আড়ংয়ের শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের এলিভেটেট এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় নিচে পড়ে যায়। গার্ডারটি একটি প্রাইভেট কারের ওপরে পড়ে। বাহনটির চার যাত্রী নিহত হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo