শিরোনামঃ
বরিশাল-ভোলা সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ, হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা কুকুরকে বাঁচাতে গিয়ে বরিশালে প্রাণ গেল মোটরসাইকেল চালকের লাকুটিয়া খাল খনন ছাড়াই ফেরত গেল কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্যমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ বরিশালে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর হাটে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকার বেচাকেনা নতুন রাষ্ট্রপতি পদে আলোচনায় এখন ৩ নাম ঢাকাসহ সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর

ঝালকাঠিতে শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 5, 2023,
  • 319 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির রাজাপুরের লেবুবুনিয়া স্কুলের শিক্ষক গিয়াস উদ্দিন সোহাগ কর্তৃক ৫ শিক্ষার্থীকে বেধড়ক পিটুনির প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে নৈকাঠি-ভান্ডারিয়া সড়কের লেবুবুনিয়া বাজার এলাকায় স্কুলের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বক্তারা অভিযোগ করে জানান, লেবুবুনিয়া স্কুলের শিক্ষক গিয়াস উদ্দিন পঞ্চম শ্রেণির ৫ শিশু শিক্ষার্থীকে মাঠে ফেলে বেধড়ক পিটিয়ে আহত করেছে, যা চরম মানবাধিকার ও আইন বিরোধী। দোষী ওই শিক্ষক থাকলে স্কুলে শিক্ষার্থীরা আর যাবে না। শিক্ষার্থীরা চরম আতঙ্ক ও ভয়ে রয়েছে। জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও অপসরণ দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ৫ম শ্রেণির আহত শিক্ষার্থী মুরসালিনে মা লালয়া বেগম, আবু সালেহের মা মাকসুদা বেগম ও সাইফ মাহমুদের মা খাদিজা বেগম প্রমুখ। এদিকে সকালে উপজেলা শিক্ষা অফিসারসহ একটি দল স্কুলে গিয়ে তদন্ত কাজ শুরু করেছেন।

উল্লেখ্য, রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে পড়া না পারা ও ক্লাস রুমে খেলা করার অযুহাতে ৫ শিশু শিক্ষার্থীকে মাঠে নামিয়ে বেধড়ক বেত্রাঘাত করে আহত করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo