শিরোনামঃ
নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন ২২ দিনের নিষেধাজ্ঞায় সংকটে জেলে পরিবার : সরকারি সহায়তা, জেলে কার্ড ও বিকল্প কর্মসংস্থানের দাবি পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই ও কনস্টেবল নিয়োগ দিবে সরকার মেঘনা নদীতে জেলেকে গুলি করে হত্যা জুলাইয়ে হত্যাযজ্ঞ: আ’লীগ নেতা মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জালনোটসহ নারী গ্রেফতার ক্রসফায়ারে’ বিএনপি নেতাকে হত্যার অভিযোগ, সাবেক ওসি ও এসআই গ্রেপ্তার সাঈদীপুত্রের অনুমোদনহীন ‘হালাল’ প্রকল্প বন্ধ করল প্রশাসন হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচিত সাবেক লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার অটোরিকশার আয়ুষ্কাল বেঁধে দিলো সরকার, এক এনআইডিতে নিবন্ধন পাবে ৫টি

পটুয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, September 6, 2023,
  • 322 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় রাতের আঁধারে দাঁড়িয়ে থাকা ট্রাককে সামনে থেকে এক অটোরিকশা ধাক্কা দেওয়াতে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ জন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বার) রাত আনুমানিক ৯টার সময় আমখোলা বাজার সংলগ্ন কোডেক অফিসের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম আলতাফ সিকদার। তিনি ওই অটোরিকশার চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ট্রাককে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক আলতাফ সিকদার ছিটকে পড়ে যান। এ সময় তিনি মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিক তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং বাকি ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শোনিত কুমার গায়েন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেই কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo