শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

ছাগল চুরি করতে গিয়ে পাঁচবারের মতো ধরা পড়লো স্বামী-স্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, September 16, 2023,
  • 344 সংবাদটি পঠিক হয়েছে

চুয়াডাঙ্গা পৌরশহরে ছাগল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন লাভলু (৩০) ও তার প্রিয়া খাতুন (২৭) নামে এক দম্পতি। তাদের মারধরের পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের বেলগাছি ঈদগাহপাড়ায় এ ঘটনা ঘটে। লাভলু কুষ্টিয়ার চৌড়হাস ক্যানালপাড়ার হারুন বিশ্বাসের ছেলে। স্ত্রী প্রিয়াসহ তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

চুরির ঘটনায় এ দম্পতির সহযোগী হিসেবে ছিলেন ইজিবাইক চালক চুয়াডাঙ্গা সদর উপজেলা শৈলগাড়ি গ্রামের আজগার আলীর ছেলে আবুল হোসেন (৪২)। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে পুলিশ।

জানা গেছে, কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গায় এসে বিভিন্ন এলাকার ছাগল চুরিই লাভলু ও প্রিয়া দম্পতির পেশা। এর আগেও চারবার ধরা পড়েছে পুলিশের হাতে। মামলা হয়েছে, জেলেও খেটেছেন। জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফেরার পথে যার ছাগল পেয়েছেন, চুরি করে ইজিবাইকে নিয়ে পালিয়েছেন। আবারো ধরা পড়ে তারা চুরির কথা স্বীকারও করেছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি ঈদগাহপাড়ার চাঁদ আলীর ছেলে আবুল কালামের দুটি ছাগল ইজিবাইকে তুলে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করে স্থানীয় জনতা। এ সময় স্থানীয় জনতা তাদের মারধর করলে ওই তিনজন আহত হন। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ওসি আরও বলেন, আহতদের মধ্যে স্বামী ও স্ত্রী দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ইজিবাইকচালক শৈলগাড়ি গ্রামের আবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লাভলু ও তার স্ত্রী প্রিয়া খাতুন এর আগেও ছাগল চুরি করে চারবার ধরা পড়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo