শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বরিশালে গাঁজা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ২ সদস্য আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, September 25, 2023,
  • 330 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে গাঁজা বিক্রির সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্যকে আটক করেছে জনতা। এসময় তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) আশরাফ হোসেন বলেন, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য নগরের পলাশপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গেলে জনতার হাতে আটক হয় তারা। এরপর মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমাদের থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ক) সার্কেলের সাব-ইন্সপেক্টর মো: ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে তিন কেজি গাঁজাসহ একজনকে আটক করেন ওসি সিদ্দিকের টিম, সেই টিমেই কর্মরত ছিলেন এস আই ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর।

অভিযান শেষে সকলে অফিসে আসার পর অফিস থেকে সাব-ইন্সপেক্টর ওবায়দুল্লাহ ও সিপাহি সবুর বের হয়। এর কিছুক্ষণ পর জানতে পারি তারা পলাশপুর এলাকায় গাঁজা বিক্রি করতে গেলে আটক করে জনতা।

এবিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য গাঁজাসহ আটক হয়েছেন তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo