শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

পুলিশ সদস্য হত্যা: যুবদল নেতাসহ গ্রেফতার ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 29, 2023,
  • 280 সংবাদটি পঠিক হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।

গ্রেফতাররা হলেন: শামীম রেজা ও মো. সুলতান।

ডিএমপি কমিশনার জানান, শামীম রেজা পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক। তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সুলতানকে ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হামলার শিকার হয়ে নিহত হন আমিরুল ইসলাম পারভেজ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামের সেকান্দর মন্ডলের ছেলে তিনি।

শনিবার বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় পারভেজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন।

পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কর্মরত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo