শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সেই অ্যাডিশনাল এসপিকে বরিশালের পর চট্টগ্রামে বদলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 17, 2022,
  • 289 সংবাদটি পঠিক হয়েছে

 

বরগুনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সংসদ সদস্যের ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরানোর পর প্রথমে বরিশাল তারপর চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। একইসঙ্গে জেলা পুলিশের কর্মকর্তাসহ আরও পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকালে তাদের বদলি ও প্রত্যাহার করা হয়েছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর মল্লিক। এর আগে দুপুরে এএসপি মহরম আলীকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল বলে জানিয়েছেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক বলেন, ‘মঙ্গলবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মহরম আলীকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আজই তাকে স্ট্যান্ড রিলিজ (বদলি) দেওয়া হয়েছে। এর আগে দুপুরে তাকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। একইসঙ্গে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান হলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও ফিন্যান্স)। তারা বিষয়টি তদন্ত করছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জাহাঙ্গীর মল্লিক আরও বলেন, ‘একই ঘটনায় জেলা পুলিশের কর্মকর্তাসহ আরও পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে ভোলা ও পিরোজপুরে সংযুক্ত করা হয়েছে।’

সোমবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে বরগুনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় নেতাকর্মীদের বেধড়ক লাঠিপেটা করা হয়। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সারা দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন দেওয়ার আগেই মহরম আলীকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হলো।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo