শিরোনামঃ
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ২০০ শয্যার অনুমোদন পেল বরিশাল শিশু হাসপাতাল। ছারছীনা দরবার শরীফের উদ্দেগে চট্টগ্রামে দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ বিছানা থেকে নিখোঁজ ১১ মাসের শিশু, সেফটিক ট্যাংকে মিলল মরদেহ ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট বরিশালে ছয় মাসে রেকর্ড সংখ্যক খু ন ও নারী-শিশু নির্যাতন তরুণ মেধারাই আগামীর আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার: তথ্যমন্ত্রী শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের বাস্তবতা নেই: আন্দালিব রহমান পার্থ

ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 1, 2023,
  • 261 সংবাদটি পঠিক হয়েছে

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা-গাইবান্ধা রুটে চলাচলকারী রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১ নভেম্বর) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার মধুমতি মডেল টাউনের সামনে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, বাসটি সেখানে পার্কিং করা ছিল। বাসে কোনো যাত্রী বা স্টাফ ছিল না। হঠাৎ আজ সকাল ৬টা নাগাদ ১০ থেকে ১২ জনের একদল লোক পেট্রোল ছুঁড়ে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, সকাল ৬টা ১৫ মিনিটে বলিয়ারপুরে এক বাসে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo