শিরোনামঃ
প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী। বাবার বাড়ি থেকে নাস্তা কম দেয়ায় বউকে মারধর অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ পিরোজপুরে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ বরিশালে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব সিকদার আটক বরিশালে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে থানা হেফাজতে জয় বাংলা স্লোগান, এসআই সহ ২ পুলিশ ক্লোজড পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সমঝোতায় রাজি ইসরায়েল, হামাসের জবাবের অপেক্ষা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 21, 2023,
  • 473 সংবাদটি পঠিক হয়েছে

দীর্ঘ দেড় মাস ধরে চলছে হামাস-ইসরায়েল সংঘাত। এরমধ্যে প্রথমবারের মতো অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয়েছে ইসরায়েল। তবে এখন অপেক্ষা শুধু হামাসের পক্ষ থেকে জবাব পাওয়ার।

সোমবার (২১ নভেম্বর) ইসরায়েলি টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতে এই সমঝোতায় আসতে আগ্রহী ইসরায়েল।

ইসরায়েলি চ্যানেলটির বরাত দিয়ে আনাদোলু ‍এজেন্সি জানিয়েছে, হামাস যদি তাদের থাকা জিম্মিদের মুক্তি দেয়, তাহলে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ফিলিস্তিনিদেরও ছেড়ে দেবে তারা। এখন অপেক্ষা কেবল হামাসের জবাবের।

জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর ব্যাপারটি ইসরায়েল যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে উল্লেখ করে কান জানিয়েছে, বল এখন হামাসের কোর্টে। হামাস ইতিবাচক সাড়া দিলে সহজেই সমঝোতা হতে পারে।

সোমবারের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, গাজায় ইসরায়েলি বন্দিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা কাছাকাছি আছি এবং আশা করি একটি চুক্তিতে পৌঁছানো যেতে পারে, তবে এখনও কাজ করা বাকি আছে।’

ইসরায়েলি শাসকগোষ্ঠীর মতে, গেল ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ২৪০ জন গাজায় বন্দি করে রেখেছে হামাস।

প্রথম দিকে হামাসের আল-কাসাম ব্রিগেড জানিয়েছিল, ইসরায়েলি সৈন্য ও বেসামরিক মানুষসহ প্রায় ২০০ থেকে ২৫০ জনকে বন্দি রাখা হয়েছে। পরে তারা আবার জানিয়েছিল, ৭ অক্টোবর থেকে গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় বন্দিদের মাধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেন। সূত্র: আনাদোলু এজেন্সি

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo