শিরোনামঃ
জনবল সংকটে ধুঁকছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে রহস্যজনক বিস্ফোরণ: অগ্নিদগ্ধ নারী-শিশুসহ ৩, ‘বালুর বস্তায় ছিল বোমা’ দাবি পরিবারের ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও বরিশালের বাজারে সবজির আগুন, ৪০০ টাকা কেজি কাঁচা মরিচ বরিশালে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! বরিশালের দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজ, কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল: ফখরুল বরিশালে ধর্ম পরিবর্তনের আশ্বাস ও বিয়ের প্রলোভনে মুসলিম নারীকে ধর্ষণ, হিন্দু যুবক গ্রেফতার চিপসের প্যাকেটে খেলনা বল, গলায় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার

হিজলায় অস্ত্র তৈরির সময় যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, December 31, 2023,
  • 450 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের হিজলায় অস্ত্র তৈরির সময় আজিজ সরদার (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার গৌরবদী থেকে তাকে আটক করা হয়।

এ সময় আজিজ সরদারের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করে পুলিশ।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ বলেন, আটক যুবকের কোনো দলীয় পরিচয় নেই। তবে তিনি স্বীকার করেছেন টাকার বিনিময়ে দেশীয় অস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। আমরা তদন্ত করে দেখছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হিজলা গৌরবদীর সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার লাবনী আক্তার বলেন, এলাকাবাসী অস্ত্রের কারিগর আজিজ সরদারকে আটক করে পুলিশে খবর দেয়। সবার সামনে আজিজ স্বীকার করেছেন তিনি ডা. শাম্মী আহমেদের হয়ে কাজ করছেন। প্রতিদিন ৫০০ টাকা মজুরিতে দেড় থেকে দুইশ অস্ত্র তৈরি করে পৌঁছে দেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo