বরিশালে ঘাটে নোঙর করা সায়মুন লঞ্চে আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, March 28, 2025,
  • 214 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চঘাটে নোঙর করা লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এমভি সায়মুন-১ লঞ্চে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও লঞ্চটির কিছু অংশ পুড়ে গেছে।

পরবর্তী সময়ে স্থানীয় ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নেভানো হয় বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, গভীর রাতে আগুন লাগায় নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইঞ্জিন ব্যতীত আগুনে গোটা লঞ্চের সবকিছুই পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo