শিরোনামঃ
নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট ভোলায় ২০ বছর ধরে মৃত শিক্ষকের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা চলতি আগষ্ট মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস আইজিপি বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ‌‘ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী পিরোজপুরে খাল খনন শেষে প্রকল্পের ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও ৮বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যার সেবা, ভোগান্তিতে লাখো মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বদলি বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান ঢাকার চারপাশের নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: যানজট কমাবে, রক্ষাবে পরিবেশ বাকেরগঞ্জে পাঁচ শতাব্দীর ইতিহাস জ্বীনের মসজিদ বরিশালে তীব্র লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

বরিশালে প্রধান জামাতে বিএনপি-জামায়াতের নেতাদের নামাজ আদায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, March 31, 2025,
  • 184 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায় করতে পেরে শুকরিয়া জানিয়েছেন মুসুল্লিরা।

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় নগরীর বান্দ রোডের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভেকেট মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন শ্রেণী পেশার মুসুল্লিরা প্রধান জামাতে অংশগ্রহন করেন।

দীর্ঘ ১৫ বছর পর এবার বরিশাল ঈদগাহ ময়দানে বিএনপি ও জামায়াতের নেতারা এক সঙ্গে নামাজ আদায় করেন। এসময় তারা আগামী বছরের ঈদ নির্দোলীয় ও নির্বাচিত সরকারের অধীনে উদযাপনের আশা ব্যক্ত করেন।

নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসুল্লিরা।

এদিকে প্রধান ঈদ জামাত ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশালের প্রায় সাড়ে ৪০০ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo