শিরোনামঃ
সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত জাতের গাঁজাসহ ভারতীয় আটক বরিশালে কারখানার কক্ষে মিলল যুবকের মরদেহ ভারপ্রাপ্ত স্পিকার হলেন কায়সার কামাল বরিশালে ভয়াবহ ত্রিমুখী সড়ক দুর্ঘটনা, নিহত ১ বরিশালে রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু বরিশালের গৌরনদীতে একটি নির্মাণাধীন ব্রিজের ঢালাই কাজ সম্পন্ন করার পরপরই তা ধসে পড়েছে। মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াত এমপি সরকার দেশের জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে: রেজাউল করিম শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে মোদী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

দুর্ঘটনার সময় ক্রেন চালাচ্ছিল হেলপার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 18, 2022,
  • 324 সংবাদটি পঠিক হয়েছে

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের গার্ডার পড়ার ঘটনার সময় ক্রেনটি চালাচ্ছিল চালকের সহকারী রাকিব। আর বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিল মূল অপারেটর আল আমিন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) র‍্যাবের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানিয়েছে, ক্রেনের মূল অপারেটর আল আমিনের হালকা গাড়ি চালানোর অনুমোদন থাকলেও ভারী গাড়ি চালানোর লাইসেন্স নেই। ২০১৬ সালে ক্রেন চালানোর প্রশিক্ষণ নেওয়ার পর দুই-তিনটি নির্মাণ প্রকল্পে কাজ করে। পরে ২০২২ সালের মে মাসে বিআরটি প্রকল্পে ক্রেন অপারেটর হিসেবে কাজ শুরু করে।

হেলপার রাকিব তিন মাস আগে প্রকল্পের ক্রেন হেলপার হিসেবে কাজ শুরু করে। তার ক্রেন চালানোর কোনো প্রশিক্ষণ ছিল না। দুর্ঘটনার দিন দুপুর ২টায় আল আমিন ও রাকিব ক্রেন চালানো শুরু করে। একটি গার্ডার স্থাপন শেষে ২য় গার্ডার স্থাপনের সময় ক্রেনের ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজনের গার্ডার উত্তোলন করতে গেলে ক্রেনটি নিয়ন্ত্রণ হারায়। ক্রেনে থাকা তখন গার্ডারটি প্রাইভেটকারের ওপর ছিটকে পড়ে।

র‍্যাব জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলপার রাকিব ক্রেন চালাচ্ছিল এবং ক্রেন অপারেটর আল আমিন ক্রেনের বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিল। দুর্ঘটনার পর অপারেটর আল আমিন ও হেলপার রাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রেপ্তার ১০ জন হলেন— মো. আল আমিন হোসেন হৃদয়, সহকারী রাকিব হোসেন, দুর্ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিক ম্যান মো. রুবেল, মো. আফরোজ মিয়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী শাহ, হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত ইফকন বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী মো. ইফতেখার হোসেন, হেড অব অপারেশন মো. আজহারুল ইসলাম মিঠু, ক্রেন সরবরাহকারী প্রতিষ্ঠান বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন তুষার, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা ও মো. মঞ্জুর ইসলাম।

তাদের রাজধানীর জুরাইন, যাত্রাবাড়ী, কালশী, সাভার এবং গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo