শিরোনামঃ
প্রিপেইড মিটারের আওতায় আসছে বরিশাল নগরী। বাবার বাড়ি থেকে নাস্তা কম দেয়ায় বউকে মারধর অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ পিরোজপুরে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ বরিশালে ৯৫৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজিব সিকদার আটক বরিশালে বিধবার দুটি কাঁঠালগাছ কাটার অভিযোগ বিএনপি সভাপতির বিরুদ্ধে থানা হেফাজতে জয় বাংলা স্লোগান, এসআই সহ ২ পুলিশ ক্লোজড পটুয়াখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, পুলিশ আহত মাদরাসায় বলাৎকার বন্ধে কঠোর হচ্ছে সরকার, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, April 9, 2025,
  • 228 সংবাদটি পঠিক হয়েছে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার (০৯ এপ্রিল) সকালে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে যুগিবাড়ি ও মল্লিক মার্কেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।নিহত যুবক বরগুনা জেলার আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামের আব্দুল মজিদের ছেলে মেহেদী হাসান (২৮)। তিনি ব্যক্তিগত প্রয়োজনে মোটরসাইকেলযোগে বাকেরগঞ্জে আসছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওপর উঠিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার তদন্ত চলছে এবং বাসটি দ্রুত গতিতে চলে গেছে । গাড়িও চালককে আটক করার চেষ্টা চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo