শিরোনামঃ
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা ফেসবুকে পরিচয় প্রেম, ১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান বরিশালে মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার পা বিচ্ছিন্ন জুলাইয়ে ২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার বিসিসির প্রশাসকের সাথে নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সৌজন্য সাক্ষাৎ ভোলায় মেয়ের আত্মহত্যার তিন মাসের মাথায় পুলিশ কনস্টেবল বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার জমে উঠেছে ভিমরুলী-আটঘর-কুড়িয়ানা পেয়ারার রাজ্য, পর্যটকদের ঢল বরিশালে হাঁস নিয়ে বি’রো’ধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃ’ত্যু গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী রাত ১২ টায় পুকুর পাড়ে দেখা করলে পাবে ফ্যামিলি কার্ড

সিটি কর্পোরেশনের পরিত্য*ক্ত ভবনে মিললো এক ব্যক্তির ম*রদেহ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, January 17, 2026,
  • 131 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সিটি কর্পোরেশনের পরিত্য*ক্ত ভবনে মিললো এক ব্যক্তির ম*রদেহ।

মিরপুর বেনারসি পল্লীর মিল্লাত ক্যাম্প এলাকায় সিটি কর্পোরেশন মার্কেটের পরিত্যক্ত ভবন থেকে মো. শরীফ আহমেদ সুমন (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর বেনারসি পল্লীতে সিটি কর্পোরেশন মার্কেটের এই ভবনটি বহুদিন ধরেই পরিত্যক্ত। শুক্রবার রাতে এখানেই একটি লাশের খোঁজ মেলে। ঘটনাস্থলে আসে পুলিশ, ক্রাইমসিন ইউনিট ও নিখোঁজ আছে এমন ব্যক্তিদের কয়েকটি পরিবারের সদস্যরা৷ তাদের মধ্য থেকে একটি পরিবার লাশ শনাক্ত করতে সমর্থ হয়।

পরিবারের সদস্যরা জানায়, নিহত ব্যক্তির নাম মো. শরীফ আহমেদ সুমন। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক। গ্রামের বাড়ি বরিশালের মুলাদীতে হলেও, দীর্ঘদিন বসবাস করছেন ঢাকায়। পাঁচদিন আগে বাসা থেকে বের হয়েছিলেন শরীফ। এরপর আর ফেরেননি। এ ব্যাপারে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।

পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, এটি হত্যাকাণ্ড হতে পারে। দুই থেকে তিনদিন ধরে মরদেহটি পড়েছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধারঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
এলাকাবাসীর দাবি, পরিত্যক্ত এই ভবনে প্রায়ই ঘটে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিয়মিত মাদকের আখড়া হিসেবেও পরিচিত ভবনটি।

এ বিষয়ে জানতে চাইলে ওসি আলমগীর বলেন, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo